তেবাড়ীয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

0
62

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী তেবাড়ীয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিদায অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মুহঃ কামাল হোসেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। বিদায় অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মোছাঃ কামরুন্নাহার শিমু
অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা, উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মতলেব সভাপতি তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা ও আহবায়ক কুমারখালী উপজেলা যুবদল।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান, মোঃ শরিফুল ইসলাম দেওয়ান, মোঃ আব্দুল হাকিম আনজু আক্তার, মালা খাতুন, কামরুন্নাহার শিমু, অদিতি চক্রবর্তী, শামিম আরা বেগম, কাঞ্চনমালা বিশ্বাস, শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্য দেন, অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন তিনি শুরুতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের সম্মান প্রদর্শন করে বক্তব্য শুরু করেন তিনি শুরুতে বলেন আমার বাবা খোকসা কুমারখালি গণমানুষের নেতা আলহাজ্ব নুরল ইসলাম আনছার প্রামানিক তিনি তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাথে জড়িত ১৯৯১ সাল থেকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ২০০৬ সাল পর্যন্ত আমার বাবা সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আরো বলেন বর্তমান আমার শ্রদ্ধেয় স্যার সভাপতি পদে দায়িত্বে আছেন। জাকারিয়া আনছার মিলন সভাপতি শিক্ষক-শিক্ষিকার এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে হবে যেকোনো বড় ধরনের অর্থনৈতিক সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমি করব। তিনি বলেন সাবেক ফ্যাসিড সরকারকে পতন করেছে ছাত্র-ছাত্রী জনতা শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি দেশ উন্নয়ন করা সম্ভব নয় তাই এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে একমাত্র ছাত্র-ছাত্রী। এ বছরে ২৫ সালের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীর সংখ্যা প্রায় তিনশত। এসএসসি পরীক্ষা শিক্ষার্থী ২০ জন তিনি সবার জন্য দোয়া করেন এবং তিনি মুক্ত মঞ্চে ঘোষণা দেন পরীক্ষায় যে সর্বোচ্চ নাম্বার পাবে তাকে সর্বোচ্চ বড় উপহার পুরস্কৃত করা হবে এই বলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন ।


তেবাড়ীয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here