
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (০৪ফেব্রুয়ারি২০২২) শুক্রবার, দুপুর ২টায় বিয়ানীবাজারের একটি অভিজাত কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সদ্য বিদায়ী সভাপতি মারুফুল হাসানের সভাপতিত্বে, ও সেক্রেটারি ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওঃ আব্দুল হক কাসিমী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা আব্দুল হামিদ খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি লুকমান হাকিম।
কাউন্সিলে আব্দুল্লাহকে সভাপতি,জাহিদ আহমদকে সাধারণ সম্পাদক এবং সিদ্দিক আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২০২২-২৩ইং সেশনের বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান।
পরে বাদ আসর পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ২১সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।













