
মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় কামনায় পূর্বধলা সদর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ৬ মার্চ ২০২৫ বিকাল ৪:০০ ঘটিকার সময় খারছাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল শাখা, জাতীয়তা বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ১৬১ নেত্রকোনা, পূর্বধলা- ৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী এ.এস.এম শহীদুল্লাহ ইমরান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আহমেদ আলী সরকার ,আলহাজ্ব হাজী আব্দুল গনি, আবদুল মান্নান, আজিমদ্দিন তালুকদার আরশাদ, শেখ আবদুর রাশিদ, সাজ্জাদ হোসেন তালুকদার সাচ্ছা, মোঃ গোলজার হোসেন, ডাঃ লতিফুর রহমান, ডাঃ আজিজ, মো: বাচ্চু তালুকদার, শাহজাহান মিয়া, ফারুক মিয়া, নাজমুল হুদা ফিরোজ, আসাদুজ্জামান ডানো,ফিরোজ তালুকদার, আব্দুল মালেক,আব্দুল জলিল, খোরশেদ আলম, আব্দুর রেজ্জাক, মোফাজ্জল হোসেন আব্দুর রাশিদ, ওয়ারেস মিয়া, শাজাহান মিয়া, নয়ন মিয়া, নয়ন মিয়া মতিউর রহমান, শহিদুল ইসলাম, জুয়েল ফকির, দেলোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, রিপন মাহমুদ, বাবুল, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিস, ইঞ্জিনিয়ার রুকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদুল্লাহ ইমরান প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমি আপনাদের ঘরের ছেলে, আমি কারো ভাতিজা, কারো ছোট ভাই, কারো স্নেহের পাত্র। আমি কারো নেতা হওয়ার জন্য পূর্বধলায় রাজনীতি করি না। আপনাদের ভালবাসি তাই আমৃত্যু পর্যন্ত দল বল নির্বিশেষে সকলের সাথে থাকতে চাই।
বিএনপির দুর্দিন থেকে রাজপথে থেকে দলের নেতা কর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। কেন্দ্র ঘোষিত বিএনপির প্রত্যেকটি প্রোগ্রাম দলের নেতা কর্মীদের নিয়ে পালন করেছি।
তিনি আরও বলেন,বিগত ১৭ বছর আমাদের নেত্রীকে তার জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে আওয়ামীলীগ সরকার তাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে মামলা দিয়ে গৃহবন্ধী করে রেখেছিল। যার ফলে তিনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন, আজও তিনি পরিপূর্ণ সুস্থ না, চিকিৎসার জন্য বিদেশে আছেন, আর দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেয়নি। তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি দল ঐক্যদ্ধ ছিলাম আছি আর থাকবো।
তিনি আর ও বলেন, এদেশের মানুষ নির্বাচন মুখী, বিগত আওয়ামীলীগের সময় জাতীয় বা স্থানীয় কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই এদেশের মানুষ দ্রুত সময়ে জাতীয় সুষ্ঠু নির্বাচন চায়। জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সরকারই কেবল জনগণের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুস্হ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটির সমাপ্তি হয়।













