কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
123

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে কালীগঞ্জ উপজেলার সামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি’র প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, আদিতমারী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, গোড়ল ইউনিয়ন বিএনপি’র সভাপতি গজর উদ্দিন, পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুর রহমান, চলবলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাপ হোসেন ও ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক জনাব এ এইচ এম ইদ্রিস আলী,সদস্য সচিব হাসানুল হক বান্না,সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার সহ আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম। শেষে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।


কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here