গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় – হাজী আল মামুন

0
43

মোঃ কবির গাজী,ক্রাইম রিপোর্টার পটুয়াখালী

গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় এবং তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়ন করে তার হাতকে শক্তিসালী করতে হবে।

আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে জান মাল নিরাপত্তার দায়িত্ব আমার এমন কথা কলেন ঈদ পরবর্তী সময়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও সবুজ ছায়া গ্রুপের এমডি হাজী আল মামুন। তাকে বরণ করতে হাজারো নেতাকর্মীদের ঢল নেমেছে। বুধবার বিকেলে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের নিজ গ্রামে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে, এক হাজার অধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন করে উপজেলার মৌডুবি ইউনিয়ন ও বড়বাইশদিয়া ইউনিয়ন প্রদক্ষিণ করে নিজ গ্রামে আসেন হাজী আল মামুন। শোডাউনের পর হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এ আয়োজনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় – হাজী আল মামুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here