ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার

0
28

অনলাইন ডেস্ক

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতাররা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন (৫২), ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দীন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিনকে এবং রাত ২টা ৪০ মিনিটে মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। এছাড়াও একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দীনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।


ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here