আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

0
41

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতেও সারাদেশের ন্যায় ১লা মে আন্তজার্তিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে  বরগুনা জেলা যান্ত্রিকযান (ত্রি- হুইলার) মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

আজ (১ মে) রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় আমতলী পৌরশহরের চৌরাস্তা সংলগ্ন হোটেল ২১ এর এক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বরগুনা জেলা যান্ত্রিক যান ত্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাউন্সিলর ৭নং ওয়ার্ড, আমতলী পৌরসভার মো: শামসুল হক চৌকিদারের সভাপতিত্বে ১লা মে দিবসে যে সকল শ্রমিক নিহত হয়েছে তাদের  আত্মার মাঘফেরাত কামনা করে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, মো: আশরাফুল আলম উপজেলা নির্বাহী অফিসার আমতলী বরগুনা, বিশেষ অতিথি ছিলেন মো: তারেক হাসান সহকারী কমিশনার ভুমি আমতলী বরগুনা, মো: তারিকুল ইসলাম মাসুদ সার্কেল এ.এস.পি আমতলী-তালতলী, মো: আরিফুল ইসলাম অফিসার ইনচার্জ আমতলী, মো: জহিরুল ইসলাম মামুন সাবেক ভিপি ও সিনিয়র যুগ্ন আহবায়ক, মো: তুহিন মৃধা সদস্য সচিব আমতলী উপজেলা বিএনপি, মো: জালাল খান সদস্য সচিব আমতলী পৌরসভা বিএনপি।

সভায় বক্তব্য প্রদান করেন, মো: তারেক হাসান সহকারী কমিশনার ভুমি আমতলী বরগুনা, মো: তুহিন মৃধা  সদস্য সচিব আমতলী উপজেলা বিএনপি, মো: শামসুল হক চৌকিদার সভাপতি বরগুনা জেলা যান্ত্রিক যানত্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বরগুনার জেলা যান্ত্রিকযান ত্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২০৬৩) আমতলী উপজেলা স্টিল এন্ড ওর্য়াকসপ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২২৯৪) বরগুনা জেলা ট্র্যাক্সি, অটোরিক্সা, মাহেন্দ্র অটো টেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ২১৬৪) সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মো: মঞ্জুরুল কবির। এ আলোচনা সভায় আন্তজার্তিক মহান ১লা মে দিবসে সারা বিশ্বের সকল নিহত শ্রমিক ও বিশ্বের সকল শ্রমজীবি মানুষের কল্যানের জন্য দোয়া প্রার্থনা করে এ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।


আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here