কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ান শুটারগানও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -৩

0
41

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ জাহিদুল শেখ (৫০), জুলফিকার শেখ (৪৫), শাহাবুদ্দিন শেখ (৪০) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৪ মে) দিবাগত রাতে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামে থেকে তাদেরকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালবাড়িয়া চরকান্দিপাড়ায় জলিল শেখের ছেলে জাহিদুল শেখ, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ, ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান স্থানীয় দ্বন্দ্ব, সংঘাতের সম্ভাবনা এবং অবৈধ অস্ত্র মজুদের স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, পিস্তল ১টি, ২ রাউন্ড গুলি, রামদা ১০টি, সেনিদা ২টি, চায়নিজ কুড়াল ৩টি, চা পাতি ৭টি, টেটা ৫টি, বল্লম ১টি, এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ান শুটারগানও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here