
হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:
বড়লেখার দক্ষিণ হরিপুর গ্রামের কৃতি সন্তান, দক্ষিণ হরিপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও দক্ষিণ হরিপুর ঈদগাহ প্রতিষ্ঠা (প্রবাসী উদ্যোক্তা) কমিটির সভাপতি শিক্ষানুরাগী, এবং গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক,লন্ডন প্রবাসী মো. সুফিয়ান আহমদ সাহেবের পুনরায় প্রবাস গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধণা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সামাজিক উন্নয়ন ও সেবামূলক সংগঠন দক্ষিণ হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে (৭ ফেব্রুয়ারি) রোজ সোমবার বাদ এশা সুফিয়ান আহমদ সাহেবের বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দক্ষিণ হরিপুর ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন, ফাউন্ডেশনের শুভাকাঙ্খী আব্দুল হাফিজ, শুভাকাঙ্খী আব্দুস সালাম, উপদেষ্টা অলিউর রহমান, ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক শরফুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, সহ কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ লিপন, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রাজু।
এসময় সংবর্ধিত অতিথি দক্ষিণ হরিপুর ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের কার্যক্রম প্রসারিত রাখতে দিকনির্দেশনামূলক ও পরামর্শমূলক বক্তব্য দেন।













