
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষাই উনিয়নের শিধুলী (বাস্তোল তোলা) গ্রামের মোঃ ইমন নামে ১১ বছর বয়সী এক ছেলে হারিয়ে গেছে।
বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারী ২০২২) সকাল ৯ টার পর থেকে মোঃ ইমন (১১) নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল বেগুনি রঙের জ্যাকেট। গায়ের রং শ্যামলা এবং তার হাতে বই-খাতা ছিল। তার বাবার নামঃ- মোঃ আব্দুল মান্নান, দাদার নামঃ- মোঃ মকবুল হোসেন।
ছেলেটি হারিয়ে যাওয়ায় তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। ছেলে নিখোঁজ হবার পর নিকটস্থ্য সকল আত্নীয় স্বজনদের খবর পৌছানো হয়েছে।
পরিবার সুত্রে জানাজায়, তাদের ছেলে ইমন(১১) একটি শিক্ষকের কাছে প্রতিদিনের ন্যায় আজও সকাল ৯টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। যথা সময়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও আত্নীয় স্বজন অনেক খোঁজা খুঁজি করে, না পেয়ে তারা গুরুদাসপুর থানায় অভিযোগ করে।
ইমন শিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এই অভিযোগ লেখা পর্যন্ত ইমনের প্রাইভেট শিক্ষকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, তিনি লিখিত অভিযোগের মাধ্যমে জানতে পেরেছেন এবং তিনি তদন্ত করে শিশুটিকে উদ্ধার কাজ শুরু করেছেন।
তিনি আরও জানান, নিখোঁজ শিশুর খোঁজ পেতে এলাকাবাসী সহ সংবাদ মাধ্যমেও তারা স্বরনাপন্ন হন।












