নারায়নগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রীজ এলাকা থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

রুমান মিয়া,রুপগঞ্জ উপজেলা প্রতিনিধি:

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

২। এরই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় কাপড় এবং পলিথিন দিয়ে প্যাকেট করা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ সংলগ্ন কুড়িল বিশ্বরোড গামী বিআরটিসি বাসের টিকিট কাউন্টারের সামনে গাড়ীর জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ১০ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে আনুমানিক ১৩১০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জাহেদ হোসেন (২৮), পিতা- মোঃ আলী আকবর, জেলা- চট্টগ্রাম ও ২) মোঃ রুবেল মিয়া (৩৪), পিতা- মৃত তৌহিদ মিয়া, জেলা- হবিগঞ্জদের’কে আটক করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীম কার্ড এবং নগদ ১,০৫০/- টাকা উদ্ধার করা হয়।

৩। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে হবিগঞ্জ জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে

৪। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নারায়নগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রীজ এলাকা থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here