নাটোর জেলা আওয়ামীলীগের ত্রীবার্ষিক সম্মেলন সফল করতে গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

আগামী ২০ ফেব্রুয়ারী রোববার নাটোরের জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে । পাশাপাশি কয়েকটি উপজেলা ও পৌরসভার সম্মেলনর তারিখও চূড়ান্ত করেছে দলটি। এ উপলক্ষে গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানতে চাইলে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে তৃণমূলকে সংগঠিত করতে কমিটির মেয়াদোত্তীর্ণ শাখাগুলোতে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ২০ তারিখে নাটোর জেলার সম্মেলনকে সফল করার জন্যই আজকের এই মত বিনিময় সভা ।

বৈঠকে নাটোর জেলার সদস্য ও গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধভাবে সম্মেলন করার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ধারাবারিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিয়ার রহমান বাঁধন,সাধারণ সম্পাদক শুভাশিস কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুব লীগ সভাপতি মোঃ আলাল শেখ, যুব লীগ নেতা জামান সরকার, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আঃ মান্নান খলিফা,মশিন্দা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ। নাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুর রহিম মোল্লা, মোঃ রবিউল ফকিরসহ ৬টি ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ। এছাড়া আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃ বৃন্দসহ ৫শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা দলের ত্যাগী ও পুরাতন নেতা কর্মীদের মুল্যায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেই সাথে উত্তর বঙ্গের সব চেয়ে প্রবীণ নেতা নাটোর জেলার এক মাত্র নির্বাচিত সভাপতি ও ৫ বারের নির্বাচিত এমপি নাটোরের বটবৃক্ষ ক্লিন ইমেজের নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুসকে পুনরায় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি করার দাবি জানান।


নাটোর জেলা আওয়ামীলীগের ত্রীবার্ষিক সম্মেলন সফল করতে গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here