বড়লেখায় পায়রা ও বেলুন উড়িয়ে জাকির হোসেন জুমন ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বড়লেখা ক্রিকেট একাডেমীর ব্যবস্থাপণায় শুভ উদ্বোধন হয়েছে জাকির হোসেন জুমন ক্রিকেট লীগ।

শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২ ঘটিকার সময় স্হানীয় পি সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঝাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বড়লেখা ক্রিকেট একাডেমীর পরিচালক হারুনুর রশীদ বাদশার পরিচালনায় ও লুতফুর রহমান চুন্নু,র সভাপতিত্বে ক্রিকেট লীগের শুভ উদ্ভোধন করেন পৃষ্টপোষক জাকির হোসেন জুমন।

← Back

Thank you for your response. ✨

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম শিমুল,দক্ষিন ভাগ দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম, তালিম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, দক্ষিন শাহবাজ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ,দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আহাদ,ক্রিড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু,জেলা ছাত্রলীগ নেতা সুমন আহমদ, মেহেদী হাসান কবির প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে সোনারবাংলা ক্রিকেট ক্লাব বনাম দরগাবাজার ক্রিকেট ক্লাবের লড়াইয়ে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় সোনারবাংলা ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ওভারে ৯উইকেট হারিয়ে ১৮৪রান সংগ্রহ করে জবাবে দরগাবাজার ক্রিকেট ক্লাব ব্যাট করতে ২০ওভারে ১৭৪ রানে থেমে যায় শ্বাসরুদ্র কর ম্যাচে ১০ রানে জয়লাভ করে সোনারবাংলা ক্রিকেট ক্লাব।


বড়লেখায় পায়রা ও বেলুন উড়িয়ে জাকির হোসেন জুমন ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here