বড়লেখার জিকির-আজকারের মধ্য দিয়ে পালিত হল পবিত্র শবে-ই বরাত

0
83

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মুসলমানদের সৌভাগ্যের রজনীর দিন পবিত্র শবে-ই বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বড়লেখা উপজেলার বিভিন্ন মসজিদ মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ মোনাজাতে শামিল হয়েছেন। এছাড়াও প্রায় প্রতিটি মুসলিম ঘরে নারী ও শিশুরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছিলেন। বাসাবাড়ি এবং মসজিদে মসজিদে রাতভর চলবে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য ইবাদত-বন্দেগি।

উল্লেখ্য, আরবি মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের বা মুক্তির রজনী বলা হয়। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ বা ‘লাইলাতুম মিন নিসফি শা’বান’। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ্‌ তাআলা এই রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।


বড়লেখার জিকির-আজকারের মধ্য দিয়ে পালিত হল পবিত্র শবে-ই বরাত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here