
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) উপজেলা প্রতিনিধি:
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ১৮/০৩/২০২২ তারিখ রাত ১০.২৫ ঘটিকার সময় ডুমুরিয়া থানাধীন বেতাগ্রাম সাকিনস্থ আঠারোমাইল গরুর হাট সংলগ্ন খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের দক্ষিন পাশে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ মিলন (১৯), পিং- মোঃ আয়ুব গাজী, সাং- আত্রাই, থানা- তালা, জেলা- সাতক্ষীরাকে ধৃত করে। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস ১৮/০৩/২০২২ তারিখ রাত ১০.৪৫ টার সময় জব্দতালিকা করতঃ ডুমুরিয়া থানার মামলা নং-১৭, তারিখ- ১৯/০৩/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করে। উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত মামলাসহ সর্বমোট ০২ টি মামলা রয়েছে।












