মাদারীপুরে প্রয়াত ৪নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ

এম ডি শাহিন,কালকিনি উপজেলা প্রতিনিধি:

আজ ১৯মার্চ প্রথম মৃত্যুবার্ষিকী কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাদারীপুর জেলা যুবলীগের সাবেক নেতা মরহুম ওয়াহিদুজ্জামান বুলেটের। গত বছর এই দিনে তার মৃত্যুতে শোকে স্তবদ্ধ হয়ে যায় কালকিনিবাসী। সকলের হৃদয়ে এক কষ্টের দাগ কেটে দিয়ে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান। কিন্তু তার আত্মার মাগফেরাত কামনা করে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে কালকিনিবাসী।
২০১৮সালে ১৯জানুয়ারী ইন্তেকাল করেন কালকিনি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাপ্তাহিক কালকিনি বার্তার প্রতিষ্ঠাতা জি.এম দেলোয়ার হোসেন দুলাল। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, শিক্ষক, শিক্ষার্থী, সুসিল সমাজসহ সাংবাদিক মহলে এক শোকের ছায়ায় নিমর্জিত হয়। তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করে কালকিনিবাসী।
২০২০সালের ২৩জুলাই কালকিনিবাসীকে চোখের জলে ভাষিয়ে না ফেরার দেশে চলে যান মাদারীপুর জেলা পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান। তার মৃত্যু মানুষের জন্য একটি বড় মেসেজ দেয় আর তা হলো মৃত্যুর কাছে ক্ষমতা বড় তুচ্ছ বিষয়। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কালকিনিবাসীর মধ্যে শোকের মাতম চলে। তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করে কালকিনিবাসী।
২০২০সালের ১১অক্টোবর ইন্তেকাল করেন কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সফিজুল হক লিটন বেপারী। তার মৃত্যুতে কালকিনিবাসীর মধ্যে শোকের মাতম চলে। পারিবারিক ভাবে সে কালকিনির রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় তার পরিচিতি ছিল উপজেলার সর্বত্র। তার মৃত্যুর খবর শুনে কালকিনিবাসী প্রথমে মানতেই কষ্ট হয়েছিল। তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করে কালকিনিবাসী।


মাদারীপুরে প্রয়াত ৪নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here