গুরুদাসপুরে ১৩,৯৬৩ জন ফ্যামিলি কার্ডধারী পাবে টিসিবির পণ্য

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর, নাটোর প্রতিনিধি:

আগামী ২০ মার্চ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সরকারি সংস্থাটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে কম মুল্যে পন্য বিক্রি করবে। এ উপলক্ষে নাটোরে গুরুদাসপুরে ১৩,৯৬৩ জন এই টিসিবির পণ্য পাবে। ১৯ মার্চ শনিবার উপজেলা মিলনায়তনে এক প্রেস কনফারেন্সে একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন। এসময় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার উপ পরিচালক মাজহারুল ইসলাম, টিসিবি পণ্য বিক্রয় ডিলার, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

বক্তব্যে আরও জানান, ১ম ও ২য় মেয়াদে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। এই টিসিবির পণ্য গুরুদাসপুর পৌরসভা, ১নং নাজিরপুর ইউনিয়ন, ২নং বিয়াঘাট ইউনিয়ন, ৩নং খুবজীপুর ইউনিয়ন, ৪নং মশিন্দা ইউনিয়ন, ৫নং ধারাবারিষা ইউনিয়ন, ৬নং চাপিলা ইউনিয়নের কার্ডধারী এ সুবিধা পাবে। ১ম মেয়াদে ২০ মার্চ এবং ২য় মেয়াদে রমজান মাসে পণ্য বিক্রয় করা হবে । প্রতিটি কার্ডধারী পাবে ৫টি পণ্যের ১টি প্যাকেট, সয়াবিন তেল ১১০/- টাকা লিটার, মসুর ডাল ৬৫/- টাকা কেজি, চিনি ৫৫/- টাকা কেজি, পেঁয়াজ ৩০/- টাকা কেজি, ছোলা রমজান মাসে দেওয়া হবে।


গুরুদাসপুরে ১৩,৯৬৩ জন ফ্যামিলি কার্ডধারী পাবে টিসিবির পণ্য

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here