নরসিংদী রায়পুরায় পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

0
63

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরার অমিরগঞ্জে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নরসিংদী-রায়পুরার আঞ্চিলিক সড়ক আমিরগঞ্জ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সবজিবাহী একটি পিকআপ রায়পুরা যাচ্ছিল। পিকআপটি রায়পুরার অমিরগঞ্জ এলাকায় পৌঁছালে রায়পুরা থেকে নরসিংদীগামী সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৪ জন নিহত হয়। আহত হয় আরো ১জন। গুরুতর আহতবস্থায় একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই ফরিদ বলেন, সকালে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালে ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে আটক করা হয়েছে।


নরসিংদী রায়পুরায় পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here