মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল

0
33

কে এম ওমর ফারুক,মালদ্বীপ প্রতিনিধি

সম্প্রতি মালদ্বীপে স্ট্রোক জনিত কারণে নিহত আহমেদ কামালের (৪৮) মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।শুক্রবার (১২ই ডিসেম্বর) রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মো. আমির রাহানের সঞ্চালনায় এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের পদপ্রত্যাশী মো. হাসেম সরকার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির পদপ্রত্যাশী আবদুল মান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুব নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ আশিক, মো. আবু জাহের, মো. ইসলাম ভান্ডারী, মো. অহিদুর রহমান, মো. মাসুম, বাবুল, আনোয়ার, মো. শরিফ, আব্দুর রহমান, মো. আহাদ, মো. শরিফ, আবু আহাম্মদ সেলিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আহমেদ কামাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।সবাই তাকে ক্ষমা করে দিয়ে তার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তাঁরা।

প্রয়াত আহমেদ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক মাওলানা মো. আল-আমিন।

প্রসঙ্গত,পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন প্রয়াত আহমেদ কামাল।গত (৬ ডিসেম্বর) বুকের ব্যথা জনিত কারণে স্ট্রোক করে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রয়াত আহমেদ কামাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে।


মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here