
গাইবান্ধা জেলার প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খায়। এতে বাস চালকের সহকারী মুসা আকন্দ (২৫) ও যাত্রী জামিল হোসেন (২০) নিহত হন এবং কমপক্ষে ৭ জন আহত হন।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় একটি দ্রতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আব্দুল জলিল রনি (৪২) ও সিদ্দিকুর রহমান (৪৫) নিহত হন। একই ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতকে শরিফুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।






