
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের কাছে ফলাফল জমা দেন।
১০৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ধানের শীষ প্রতীকে ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ৪৪ হাজার ৬২৩ ভোটে বিজয়ী হোন।
এছাড়া গণভোটে ভোটাররা ‘হ্যাঁ’ ভোট দেন ১ লাখ ১৭ হাজার ২৯৮ এবং ‘না’ ভোট দেন ৫৮ হাজার ৮৫১।





