শেখ হাসিনার সরকার আর্থিকভাবে অস্বচ্ছলদের বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে- এমপি শাওন

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক:

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের প্রতিটি অসহায় মানুষের সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষে লিগ্যাল এইডের মাধ্যমে অস্বচ্ছল মানুষ, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীসহ অসহায় মানুষদের সরকারি খরচে আইনী সহায়তা দিবে।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে জেলা লিগ্যাল এইডের পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

সভায় জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ই সুশাসন বাস্তবায়ন করেছেন।

তিনি আরও বলেন, সমাজের কোন অসহায় মানুষকে আর বিচারের জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না। লিগ্যাল এইডের কার্যক্রমের মাধ্যমেই দরিদ্র মানুষেরা তাদের সুবিচার নিশ্চিত করতে পারবেন।

সভায় জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল ও আর্থসামাজিক প্রতিকূলতার কারণে বিচার বঞ্চিত মানুষকে সরকারি খরচে আইনগন সহায়তা দিবে জেলা লিগ্যাল এইড।

সিনিয়র সহকারি জজ ও লিগ্যাল এইডের সদস্য সচিব সাব্বির মো: খালেদ বলেন, বর্তমান সরকার কর্তৃক লিগ্যাল এইডের মাধ্যমে দুস্থ মানুষের আইনী সেবা প্রদানের মত কার্যকরী পদক্ষেপকে ভোলা জেলায় শতভাগ সফল করার জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল আমীন মোহাম্মদ নিপু, জেলা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো: সানাউল হক, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ইউএনও মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন প্রমুখ।


শেখ হাসিনার সরকার আর্থিকভাবে অস্বচ্ছলদের বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে- এমপি শাওন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here