
মোঃ মেহেদী হাসান,বুড়িচং উপজেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানদের অদ্য ৩০-০৩-২০২২ তারিখে উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সকল ইউপি চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করেন জনাব আখলাক হায়দার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বুড়িচং, কুমিল্লা এবং জনাব হালিমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, বুড়িচং, কুমিল্লা।
নবনির্বাচিত চেয়ারম্যান গণ হলো ১নং রাজাপুর ইউপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম মাস্টার.২নং বাকশীমূল ইউপি আবদুল করিম. ৩নং বুড়িচং সদর ইউপি আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন. ৪নং ষোলনল ইউপি হাজী বিল্লাল. ৫নং পীরযাএাপুর ইউপি আবু তাহের. ৬নং ময়নামতি ইউপি মোঃ লালন হায়দার. ৭নং মোকাম ইউপি মোঃ সাহেব আলী. ৮নং ভারেল্লা উওর ইউপি মোঃ ইস্কান্দার আলী. ৯নং ভারেল্লা দক্ষিণ ইউপি ওমর ফারুক। এরপর উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কৌশল বিনিময় করেন।সকল চেয়ারম্যান গণ।










