
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দেশের সব চেয়ে সুন্দর্যমন্ডীত জনপ্রভাত মাধবকুন্ড এলাকায় ঐতিহ্যবাহী হিন্দু ধর্মাবম্বীদের বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ মার্চ) মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সূর্যোদয়ের সাথে সাথে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বৈদিকমন্ত্র উচ্চারণসহ মাধবকুন্ড জলপ্রপাত এ পূণ্য স্নান করেন। ওইসময় পূণ্যার্থীগণ পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করেন। এতে হাজারও ভক্তকূল ও পূণ্যার্থী অংশ নেন।
জানা যায়, প্রায় দেড়শ বছর আগে থেকে বড়লেখার দক্ষিন ভাগ উত্তর ইউনিয়নের ৫ নং খাশিয়া পুঞ্জি এলাকায় ঐতিহ্যবাহী মাধবকুন্ড প্রাঙ্গণে বারুনী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা ও জেলার বাইরে থেকে হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীরা ভোর থেকেই দলে দলে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন ওই মাধবকুন্ডে। এখানে পূণ্যার্থী তাদের নানা মনোবাসনা পূরণে এবং পূণ্যের আশায় ছুটে আসেন এই জলপ্রপাতে। সূর্যোদয়ের সাথে সাথে স্নান ও পূজা অর্চনা শুরু হয়। তবে দূর-দূরান্ত থেকে অনেকেই দিনের বিভিন্ন সময়ে এসে স্নানের কাজ সারেন। পূণ্যার্থীদের বিশ্বাস, মাধবকুন্ডের পানিতে স্নান করলে মনের সকল কুটিলতা, সংকীতনতা ও পাপ মোচন হয়।
এছাড়াও মেলায় নানা পণ্য ও মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।










