ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চল  রক্ষায় বৃহৎ একটি প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও এমপি শাওনকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চল  রক্ষা ও নদীর তীরের জন্য বৃহৎ একটি প্রকল্প একনেক অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ভোলা-৩ আসনের মেঘনা নদীর তীর সংরক্ষণে ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়।
বৃহস্পতিবার (৭এপ্রিল)বিকাল ০৫ ঘটিকায় চাঁচড়া ইউনিয়নের  উপকূলীয় এলাকায় চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যানে আবু তাহের মিয়ার নেতৃত্বে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ নূরুন্নবী চৌধূরী শাওনকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও আনন্দ র‍্যালি করেন।স্থানীয় মানুষ এতবড় প্রকল্প অনুমোদনের জন্য একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং স্থানীয় সাংসদ নূরুন্নবী চৌধূরী শাওন কে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র জানায়, লালমোহন ও তজুমদ্দিন  উপজেলার উপকূলীয় বাঁধ পুর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (প্রথম পর্যায়) ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলার সীমানা থেকে দক্ষিণে তজুমদ্দিন ও লালমোহন উপজেলা হয়ে চরফ্যাশন উপজেলার সীমানা বেতুয়া পর্যন্ত ৩৪ কি.মি বাঁধের উন্নয়ন হবে। প্রকল্পে বাঁধের উচ্চতা আরো ৫ ফুট বৃদ্ধি করে ১৮ ফুট কার্পেটিং সড়কের প্রস্তাব করা হয়েছে। সড়ক বাঁধের একপাশে ব্লক ও আরেক পাশে  জিওব্যাগ দ্বারা নদীর তীর সংরক্ষণ ও অপর পাশে সবুজায়ন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে  মঙ্গলবার (৫ এপ্রিল)  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায়  এ অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
স্থানীয় সাংসদ  নুরুন্নবী চৌধুরী শাওন এ-র কাছে এবিষয়ে  জানতে চাইলে তিনি  জানান, সংরক্ষণ প্রকল্পটি এই  এলাকার মানুষের প্রাণের দাবি ছিলো আমারও  নির্বাচনী অঙ্গীকার ছিলো এই  এলাকার মানুষের কাছে । লালমোহন ও তজুমদ্দিন  উপজেলার মানুষকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় এযাবৎকালে জেলার সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন  দেওয়ায়  লালমোহন ও তজুমদ্দিন  উপজেলা মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই এ দেশে উন্নয়ন হয়। তাই এ প্রকল্পের কারণে ভোলার মানুষ বারবার আওয়ামী লীগকে বিপুল  ভোটে ভোট  দিয়ে জয়যুক্ত করবেন । ইতিপূর্বে নদীর তীর সংরক্ষণের জন্য  লালমোহনে ২৩২ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের মিয়া,চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছল হক মাষ্টার,চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এম আলাউদ্দিন জামাল,মোঃ নুরুল ইসলাম সহ ইউনিয়নের সকল জনগন

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চল  রক্ষায় বৃহৎ একটি প্রকল্প  অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও এমপি শাওনকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles