প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ভোলার তজুমদ্দিনে ছাত্রদলের নেতা আটক 

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে  ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার কারনে মোঃ সাখাওয়াত নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছেন তজুমদ্দিন থানা পুলিশ ।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। সে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ৪ নং ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে।
থানা সুত্রে যানা যায়, বুধবার রাত সাড়ে ১১ টা ১৫ মিনিটের দিকে শাখাওয়াত তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোষ্ট করে। পরে স্থানীয়রা তাকে দক্ষিন সম্ভুপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়াকে সংবাদ দেয়। পরে চেয়ারম্যান ঘটনা জেনে তাকে থানায় দিয়ে দেয়।
চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, আটক শাখাওয়াত স্থানীয় বিএনপির কর্মি। সে ইতিপূর্বেও প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটুক্তি করেছে। তখন প্রমানের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি।
চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব জানান, শাখওয়াত চাচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছে। শুধু প্রধানমন্ত্রীই নয়, যে কাউকে নিয়েই কটুক্তি করা আমরা সমর্থন করিনা।
ওসি এসএম জিয়াউল হক জানান, বিষয়টি যাচাই বাচাই করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ছবি সংযুক্ত: তজুমদ্দিনে আটক ছাত্রদল নেতা শাখওয়াত

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ভোলার তজুমদ্দিনে ছাত্রদলের নেতা আটক 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles