Home সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বড়লেখায় পৌর কৃষকলীগের সাধারন সভা ও ইফতার মাহফিল

বড়লেখায় পৌর কৃষকলীগের সাধারন সভা ও ইফতার মাহফিল

বড়লেখায় পৌর কৃষকলীগের সাধারন সভা ও ইফতার মাহফিল

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় পৌর কৃষকলীগের আয়োজনে সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার(৩০ এপ্রিল) পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকীর কার্যালয়ে বড়লেখা পৌর কৃষকলীগের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ।

সাধারন সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জেহিন সিদ্দিকী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, সাবেক কাউন্সিলর কায়ছার পারভেজ, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ইকবাল হোসেন স্বপন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হক, পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন প্রমুখ।

এছাড়াও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারন সভা দোয়া ও ইফতার মাহফিলে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।


বড়লেখায় পৌর কৃষকলীগের সাধারন সভা ও ইফতার মাহফিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here