Home সারাদেশ ঢাকা বিভাগ ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের না সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা ছিলেন’

‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের না সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা ছিলেন’

‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের না সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা ছিলেন’

অনলাইন ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ডিএসসিসি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বাংলা পোস্টের উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা ছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তাঁর আত্মত্যাগ, আদর্শ ও আপোষহীন সংগ্রামের কথা, তাঁর প্রতিবাদী মানসিকতার কথা এবং তাঁর দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। মানবদরদি ও মানবতার দিশারী এই মহান নেতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন। তাঁর এ বীরত্বগাঁথা অবশ্যই জানাতে হবে।’

শনিবার দুপুরে লালবাগ গোর-এ শহীদ মাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ২৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে পরিণত করতে হবে বলে মন্তব্য করে আলহাজ্ব হাসিবুর আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমার রাজনীতি হচ্ছে মানব কল্যাণের জন্য।’

উক্ত ওয়ার্ডের তিনটি ইউনিট আজিমপুর, রসুলবাগ ও লালবাগের একাংশের মধ্যে প্রায় ১০০০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মানিক সরকার, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ অলিদ সিদ্দিকী তালুকদার, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসেন, শরীফুল ইসলাম অভী ও মো. সুজন প্রমুখ।

মানিক বলেন, ‘জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আশা পূরণ করতে তিনি বদ্ধপরিকর।

উল্লেখ্য, আলহাজ্ব হাসিবুর তার ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন যা বিগত সময়ের অন্যান্যদের চেয়ে বেশি চোখে পড়ার মতো। তিনি ওয়ার্ডটিকে আধুনিক হিসেবে গড়ে তুলতে সব ধরনের কাজ করে যাচ্ছেন। ব্যাপক উন্নয়নমূলক কাজে এলাকার সর্বস্তরের মানুষ মানিককে জনতার কাউন্সিলর হিসেবে উপাধি দিয়েছেন।


‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের না সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা ছিলেন’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here