টাঙ্গাইলের সখীপুরে যুবকের লাশ উদ্ধার

0
68

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে আসিফ (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মায়ের দাবি ছেলেকে ডেকে নিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কৈয়ামধু এলাকায় এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সে স্থানীয় মাহিন্দ্র গাড়ি চালক ওই এলাকার আবদুর রহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৈয়ামধু এলাকায় সড়কের পাশে একটি ছাপড়া ঘরে ঝুলন্ত অবস্থায় আসিফের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ রাত ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠায়।

এদিকে ছেলের ফাঁসি দেয়ার ঘটনা মিথ্যা দাবি করে সাংবাদিকদের জানায়, শনিবার সন্ধ্যায় কেউ একজন আসিফের মোবাইলে ফোন দিয়ে ডেকে নেয়। তারপর থেকে আসিফ নিখোঁজ হয়। রাত ১১টার দিকে খবর পাই বাড়ির পাশে একটি ছাপড়ার ভেতর আসিফ মারা গেছে। আমার ছেলে ফাঁসি দেয় নাই তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়ছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


টাঙ্গাইলের সখীপুরে যুবকের লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here