মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “জাতীয় গোল্ডকাপ ফুটবল” খেলা অনুষ্ঠিত।

0
68

কামরুল আলম,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক ফুটবল খেলোয়াড়দের নিয়ে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক
( অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৪-মে বিকেল ৩-ঘটিকায় পৌরসভার আচমত আলী খান স্টেডিয়াম মাঠে- অনুষ্ঠিত খেলায় পাঁচখোলা ইউনিয়নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, দুধখালী ইউনিয়নের ফুটবল খেলোয়াড়রা এসময় উক্ত ফুটবল খেলোয়াড়দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক মাদারীপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাদারীপুর সদর।
খেলায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈনুদ্দিন খান । এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা সহ প্রমুখ।


মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “জাতীয় গোল্ডকাপ ফুটবল” খেলা অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here