টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

0
61

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী মো. আলম প্রকাশ লাল (২৫), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, ব্লক-এইচ, শেড নং-৬৭৭/১, এমআরসি-৪৬০৪৩-কে আটক করতে সক্ষম হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।


টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here