
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গনে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকালে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে এবার সিলেটবাসী যে বিপদসংকুল অবস্থায় দিন যাপন করছেন গত দেড় যুগেও এমনটা হয়নি। সেজন্য সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ কিংবা দলীয় উদ্যোগেও হলে বানভাসি মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব সিলেট জেলা আওয়ামী লীগের অতিতের ন্যায় মানুষের পাশে দাড়িয়েছে। একইভাবে সবাইকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য এড. মনসুর রশীদ, ডাঃ নাজরা চৌধুরী ও মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছালেহ আহমদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও মাসুদ হোসেন খান, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, চেয়ারম্যান আমান উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বন্যা আক্রান্ত উপজেলাগুলোতে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রম এর অংশ হিসেবে বিয়ানীবাজারে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়।





