বরিশালে সাংবাদিকদের উপর হামলা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0
174

বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশালে সময় সংবাদের ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর হামলা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি মনিরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ এবং আরটিভি ব্যুরো প্রধান আলী জসীমসহ অন্যরা।

বক্তারা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

গত রবিবার বিকাল সোয়া ৩টার দিকে নগরীর শীতলাখোলা এলাকায় সাংবাদিক অপুর ওপর হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় অপু দৌড়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় ওইদিন রাতে অপু বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে থানায় অপহরণ চেষ্টার একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত ওই মামলার কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।


বরিশালে সাংবাদিকদের উপর হামলা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here