হাসবুনাল্লাহ অর্গানাইজেশন এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে

0
66

শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

সামাজিক সংগঠন Hasbunallah Organisation এর উদ্যোগে দেশ ও প্রবাসে অবস্হানরত অর্গানাইজেশনের দ্বায়িত্বশীল এবং শুভাকাঙ্কীদের অর্থায়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়ানীবাজারের চারখাই ও শেওলা ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার হিসেবে প্রদান করা হয়।

চারখাই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ চৌধুরী এই মহতী কাজের জন্য HasbunAllah Organization এর সবাইকে ধন্যবাদ জানান এবং সামনের দিনেও সমাজের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এসময় উপস্হিত ছিলেন অর্গানাইজেশনের সহ-সভাপতি মাওলানা সোহাইল আহমদ,সাধারন সম্পাদক মনজুরুল হাসান,সহ-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম,আব্দুল কাদির জাফর,কোষাধক্ষ ফয়ছল আহমদ,সহ-কোষাধক্ষ ফরহাদ আহমদ,তারেক আহমদ সহ-প্রচার সম্পাদক মনসুর আহমদ প্রমুখসহ স্হানীয় সাঁথিরা।

বক্তারা বলেন হাসবুনাল্লাহ অর্গানাইজ্শন সব সময় সমাজের জন্য কাজ করতে চায় এবং সাধ্যমত কাজ করে যাচ্ছে । ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলো সামনের দিনেও অব্যাহত থাকবে। দেশ ও প্রবাসের সবাইকে বরাবরের মত অর্গানাইজেশনের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করার জন্য আহ্বান করছি।
ইনশাআল্লাহ মহান আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা এবং মেহনত কবুল করবেন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম বদলা দান করবেন।


হাসবুনাল্লাহ অর্গানাইজেশন এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here