ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পোস্টার-ব্যানার থাকবে না : মেয়র আতিক

0
83

অনলাইন ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ডিএনসিসি এলাকায় পোস্টার-ব্যানার থাকবে না।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে এক সভায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণ করতে হবে। কাউন্সিলরদের সহায়তা নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলব আমরা।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে শহরের পরিবেশ রক্ষায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দশটি অঞ্চলেই পোস্টার ও ব্যানার অপসারণ শুরু করেছে এবং বর্তমানে চলমান। ডিএনসিসির কাউন্সিলরদের সহযোগিতায় এবং দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই অপসারণ কার্যক্রম চলবে।’

সভায় ডিএনসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক অবসরোত্তর ছুটিতে যাওয়ায় তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এ সময় এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পোস্টার-ব্যানার থাকবে না : মেয়র আতিক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here