
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুমান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও কার্যকরী সদস্য শাহরিয়ার আহমেদ শাকিল প্রমুখ।
এসময় বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন, বাংলাদেশ প্রেস ক্লাব আওতাধীন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা এবং বিবিধ বিষয়াদি নিয়ে মতবিনিময় করা হয়।













