
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:
ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ট্রাক দ্রুত গতিতে এসে মোটরসাইকেলের উপর চাপা দেয়। আজ ইং-০৩/০৭/২২ তারিখ রবিবার দুপুরে এ,ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল’টি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক মাসুদ (৪২), আহত মাসুদ ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামের বাসিন্দা ।
দুর্ঘটনার সাথে সাথে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত মাসুদ’কে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন।
তার অবস্থা আশংকাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকরা দ্রুত মাসুদ’কে যশোর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় জনতা ট্রাক ও ট্রাক’চালককে আটক করে এবং ঝিকরগাছা থানার পুলিশের কাছে তুলে দেয়। বর্তমানে ট্রাক’চালক ও ট্রাক’টি ঝিকরগাছা থানা পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে। আহত মাসুদ এর অবস্থা আশঙ্কাজনক।












