মালদ্বীপের রাষ্ট্রপতি’র জন্য ‘হাঁড়িভাঙা’ আম পাঠালেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0
220

মো: ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

গতকাল রবিবার (৩ জুলাই ২০২২) মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র জন্য ৮০০ শত কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত (২৩ জুন ২০২২) শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রী ৭০০ শত কেজি আম পাঠিয়েছিলেন। চলতি বছরেই ১৫০০ শত কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন বলে রবিবার মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জনাব মোহাম্মদ সোহেল পারভেজ এর এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আমগুলো কোরবানির ঈদকে সামনে রেখে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মালদ্বীপের রাষ্ট্রীয় কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মালদ্বীপের রাষ্ট্রপতি’র জন্য ‘হাঁড়িভাঙা’ আম পাঠালেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here