লালমোহন তজুমদ্দিনে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এমপি শাওন

0
73

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় মানবতার অগ্রদূত, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মাদার অব হিউম্যানিটি, বিশ্বের সেরা ১০ জন রাষ্ট্রনায়কের একজন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় সফল শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি কে ভোলা-৩ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

উল্লেখ্য, লালমোহন উপজেলায় ৩টি উচ্চ মাধ্যমিক (আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, গজারিয়া স্কুল এন্ড কলেজ), ২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (বিএম শাখা), ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং তজুমদ্দিন উপজেলায় ১টি উচ্চ মাধ্যমিক (হোসনে আরা চৌধুরী মহিলা কলেজ), ১টি নিম্ন মাধ্যমিক ও ৩টি আলিম মাদ্রাসা সহ মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।


লালমোহন তজুমদ্দিনে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here