জোরারগঞ্জে ছাত্রলীগ নেতা রাজুকে কুপিয়ে হত্যা ২ জন আটক

মোঃ কামরুল হাসান,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাইয়ের জোরারগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম রাজুকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার রাত ১০টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিশ্বরোডের দরবারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়নের কাউয়াচল টিলা এলাকার মহিউদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহ পুলিশ নুর উদ্দীন ও সোহেল নামে দুইজনকে আটক করেছে। তবে এখনও কোন মামলা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত শনিবার দরবারটিলা এলাকার সড়কের পাশে সন্ত্রাসী হামলায় নিহত রাজু বসা ছিল। এ সময় কিছু দুর্বৃত্ত তাকে দেশীয় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে রাত ১টার সময় মারা যান তিনি। স্থানীয় রাজনীতির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

জোরারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল বাতেন জানান, দরবারটিলা এলাকায় গতরাতে রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নুরউদ্দীন ও সোহেল নামে দুইজনকে আটক করা হয়েছে।

এসময় তিনি আরোও জানান লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।


জোরারগঞ্জে ছাত্রলীগ নেতা রাজুকে কুপিয়ে হত্যা ২ জন আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles