
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজারের সামাজিক সংগঠন হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ও প্রবাসীদের অর্থায়নে ঈদের দ্বিতীয় দিন সোমবার বিয়ানীবাজারে ১০০টি পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।
গোশত বিতরণ অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘটনের সহ-সভাপতি মুন্জুরুল হাসান, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ,প্রচার সম্পাদক মনসুর আহমদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল ক্বাদির জাফর,সদস্য তারেক আহমদ,সাবের আহমদ,সাকের আহমদ,আশরাফুল ইসলাম টিপু সহ আরো অনেকে।
এসময় সংঘটনের সভাপতি মন্জুরুল হাসান বলেন, হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের জন্ম হয়েছে সমাজের মানুষের সেবা করার জন্য। তিনি আরো বলেন, হাসবুনাল্লাহ অর্গানাইজেশন প্রতিষ্টার পর থেকে এঅবদি সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যেন সমাজের মানুষের জন্য কাজ করে যেতে পারে এর জন্য সবার সহযোগিতা কামনা করেন।
পরিশেষে যারা অর্থ,শ্রম ও মেধা দিয়ে তাদের এই মহৎ কাজে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।













