জাগরণী ইসলামী তরুণ সংঘের ২০২২-২৩ইং সেশনের সেটআপ ও সংগঠনের প্রতিষ্ঠাতা কে বিদায়ী সংবর্ধনা প্রদান।

0
95

শাহরিয়ার শাকিল,বড়লেখা (সিলেট) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের ২০২২-২৩ সেশনের সেটআপ ও সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর এইচ জাহিদ এর পুনরায় প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) রাত ৭ ঘটিকার সময় জাগরণীর প্রতিষ্ঠাতা তানভীর এইচ জাহিদ এর বাড়িতে সংগঠনের নব – নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব রায়হানের পরিচালনায় সংগঠনের নব -নির্বাচিত সভাপতি কলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সুলতান আহমদ খলিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণীর উপদেষ্টা মাওলানা কবির হোসাইন, আব্দুল হামিদ তাজুল, আব্দুল লতিফ,তাহের আহমেদ, জুনেদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মাছুম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জাগরণীর সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শাকিল, শুভাকাঙ্খী আয়্যারলেন্ড প্রবাসী দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগরণীর অর্থ সম্পাদক আলতা হোসেন, সদস্য তানিম আহমেদ, হাবিবুর রহমান, রাহিম আহমেদ, রাশেদ আহমেদ সাকিব আহমেদ প্রমুখ

এসময় জাগরণীর প্রতিষ্ঠাতা তানভীর এইচ জাহিদ সংগঠনের ২০২২-২৩ সেশনের নব-নির্বাচিত কমিঠির ঘোষণা প্রদান করেন।

নর্ব-নির্বাচিত কমিঠির দায়িত্বশীল বৃন্দগন হচ্ছেন… সভাপতিঃ- এম কলিম উদ্দিন।
সেক্রেটারীঃ- আব্দুল ওয়াহাব রায়হান।
সহ-সভাপতিঃ- শাহরিয়ার শাকিল ।
সাংগঠনিক সম্পাদকঃ- সাদিকুর রহমান।

সেট-আপ প্রোগ্রাম শেষে জাগরণীর প্রতিষ্ঠাতা তানভীর এইচ জাহিদ প্রবাসে ৩ বছর থেকে দেশে এসে
৪ মাস ছুটি কাটিয়ে আবারো কর্মস্থল দুবাই তে যাওয়ার জন্য রওয়ানা হবেন বৃহস্পতিবার। ওনার পুনরায় প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সরুপ সম্মানোনা স্মরাক প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।


জাগরণী ইসলামী তরুণ সংঘের ২০২২-২৩ইং সেশনের সেটআপ ও সংগঠনের প্রতিষ্ঠাতা কে বিদায়ী সংবর্ধনা প্রদান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here