মরহুম মাহতাব উদ্দিন মাষ্টার শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এর অর্থায়নে পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত গেইট উদ্বোধন

0
120

শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিক্ষা ও সেবা সামাজিক সংগঠন মরহুম মাহতাব উদ্দিন মাষ্টার শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অর্থায়নে পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত গেইট নানা আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুর ১২ ঘটিকার সময় পালোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয় হুলরুমে সহকারী শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং বধরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ বাবলু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মাহতাব উদ্দিন মাষ্টার শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এর সভাপতি (আমেরিকা প্রবাসী) আবুল হাসনাত, ও সৈয়দা মোকাম মাদ্রাসার প্রধান শিক্ষক তারেক হাসনাত।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, সিনিওর শিক্ষক আকিবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সদস্য চমক দাস,

এসময় উপস্থিত ছিলেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সদস্য আবুল কালাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দু সামাদ, হারুনুর রশীদ, বকুল শর্মা, মুরসালিন রহমান, সেলিম উদ্দিন, প্রবাসী সানু আহমেদ, তারেক আহমেদ সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দগন।

উল্লেখ্য পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের যে কোনো কাজে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে পালোয়ান বাড়ি। এরই ধারাবাহিকতায় মরহুম মাহতাব উদ্দিন মাষ্টার শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অর্থায়নে পালোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের নর্ব-নিমিত গেইট প্রদান করা হয়েছে।
এবং অনুষ্ঠানে বক্তব্য অতিথি বৃন্দদের নিকট সিনিওর শিক্ষক আকিবুল হোসেন বিদ্যালয়ে একটি পাঠাগার, এবং একটি লাইব্রেরি সহ বিভিন্ন ধরণের দাবি দাওয়া রাখলে, অতিথি বৃন্দগন তাদের সকল প্রকার দাবি দাওয়া পূরণ করে দিবেন বলে আশ্বস্ত করেছেন। এবং পালোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ে আগামীতে যে কোনো কাজের জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেছেন। পরিশেষে ফিতা কাটার মধ্যে দিয়ে নব-নির্মিত গেইটটির শুভ উদ্বোধন করা হয়েছে।


মরহুম মাহতাব উদ্দিন মাষ্টার শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এর অর্থায়নে পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত গেইট উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here