লোহাগড়ায় হ্যাকার চক্রের এক সদস্য আটক।

0
93

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মী পাশা চৌরাস্তা বটতলা মারুফ ট্রেডার্স থেকে ইঞ্জিল খান নামের এক হ্যাকার কে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগ।

ইঞ্জিল খান এর পরিচয়: তিনি হলেন লোহাগড়া উপজেলার ঘাঘা গ্ৰামের ছানোয়ার খান এর ছেলে। ইঞ্জিল খান অদ্য ২৫ জুলাই ২০২২ তারিখ আনুমানিক দুপুর ২ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মী পাশা চৌরাস্তা বটতলা মারুফ ট্রেডার্স এ এসে বলেন আমার টাকা আসবে একটি রকেট নাম্বার দেন এবং তাকে রকেট নাম্বার দেওয়ার পর কিছুক্ষণ পর ১৯৭৫০ টাকার মেসেজ আসে এবং মারুফ ইঞ্জিল খান কে টাকা টা দিয়ে দেয়।

ইঞ্জিল খান এর সাথে থাকা লোকটির হাতে ১৯৭৫০ টাকা দিয়ে রাখে, ইঞ্জিল খান আবার একটি্ বিকাশ নাম্বার দিয়ে বলেন এই নাম্বারে ১৬০০০ টাকা পাঠান তখন মারুফ ট্রেডার্স থেকে আবার ১৬০০০ টাকা পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আবার বলেন ২৪৫০০ টাকা আসবে এবং মেসেজ আসে ২৪৫০০ টাকার।

ইঞ্জিল খান আবার বলেন ওই নাম্বারে আবার ২১০০০ টাকা পাঠান। ইতি মধ্যে মধ্যে মারুফ ট্রেডার্স এর রকেট একাউন্ট টি বন্ধ হয়ে যায়। তার ই সাথে সাথে ইঞ্জিল খান এর সাথে থাকা লোকটি লাপাত্তা হয়ে যায়।

মারুফ ট্রেডার্স এর মালিক মারুফ এর সাথে কথা হলে তিনি উপরোক্ত বক্তব্যের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। পরিশেষে ওই হ্যাকার ইঞ্জিল খান এর মেয়ে এসে মারুফ ট্রেডার্স এর মালিক মারুফ এর পাওনা ১৬০০০ টাকা দিয়ে তার বাবা কে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।

মারুফ ট্রেডার্স এর মালিক মারুফ তার পাওনা ১৬০০০ টাকা পেলে হ্যাকার এর বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে জানাযায়। কিন্তু মারুফের টাকা পেলে হ্যাকার চক্র মাপ পেয়ে যাবে এটা কেমন করে হয়? লোহাগড়া উপজেলার মানুষ সঠিক তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


লোহাগড়ায় হ্যাকার চক্রের এক সদস্য আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here