বড়লেখায় বন ও পরিবেশ মন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের উদ্দোগে ত্রান সামগ্রী বিতরণ

0
69

শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডে বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নির্দেশে উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (সুন্দর),উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ,বাংলাদেশ ছাত্র লীগ বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী সিরাজ উদ্দিন।

কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে রয়েছেন প্রায় দুই লক্ষাধিক মানুষ। পানিবন্দী এসব মানুষের দিন কাটছে সীমাহীন কষ্টে, অনেকেই ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে বেশিরভাগ মানুষ নিজেদের ঘরে হাটু-কোমর সমান পানি থাকা সত্ত্বেও ভিটে-মাটিতেই কষ্টে দিন অতিবাহিত করছেন।

পানিতে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার ফলে হাট-বাজারেও যেতে পারছেন না অনেকেই। এজন্য খাদ্যকষ্টে মানুষের ভোগান্তির শেষ নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত খাদ্যকষ্টে থাকা ওইসব পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।


বড়লেখায় বন ও পরিবেশ মন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের উদ্দোগে ত্রান সামগ্রী বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here