ফেনীর পরশুরামে ভারি বৃষ্টিপাত

0
108

মো ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

পরশুরামে আজ সকাল থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। প্রচন্ড গরম এবং লোড সেডিংয়ে মানুষের জীবন যখন অতিষ্ট হয়ে পড়েছে,ঠিক তখনই বৃষ্টির দেখা। তবে এতে একদিকে যেমন উপকার হয়েছে,অন্যদিকে বেড়েছে দুর্ভোগ,কারণ কিছু কিছু এলাকায় ময়লা ফেলার ডাস্টবিন না থাকায়,এলাকার লোকজন রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে রাখে,ফলে বৃষ্টিতে ময়লা গুলো চারদিকে ছড়িয়ে পড়ে,আর নষ্ট হয় পরিবেশ। এই সব ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ এবং রোগ জীবানো ছড়িয়ে পড়ার আসংখ্যা তৈরি হয়। তাছাড়া,কিছু কিছু এলাকায় রাস্তাঘাট ঠিক নেই,ফলে মানুষের যাতায়াত এবং জানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে দুর্ভোগ।


ফেনীর পরশুরামে ভারি বৃষ্টিপাত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here