
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে যিনি বৃক্ষ বন্ধু হিসাবে সর্বমহলে পরিচিতি লাভ করেছেন মোহাম্মদ তাজ উদ্দিনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ আগষ্ট)পৌর শহরের অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের ছাতারখাই জামে মসজিদে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
গাছের চারা রোপনকালে উপস্থিত ছিলেন অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের আহমদ, সোনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেহান পারভেজ রিপন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ, ছাত্রলীগ নেতা মামুন আহমদ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার তৌফিকুল ইসলাম আবির, অজমির জুনিয়র ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গাছের চারা রোপনকালে এ প্রতিনিধিকে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ বাঁচাতে এবং পর্যটন উপজেলা বড়লেখার সৌন্দর্য্য বৃদ্ধিতে ৫ বছরে ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করি।
তিনি আরোও বলেন, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মন্দির, পথারিয়া পাহাড়, নদীর তীরে, সড়কের পাশে, শহর, গ্রামে ও হাওড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় সকলের সহযোগিতা কামনা করে বলেন, গাছ লাগিয়ে ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ। বৃক্ষরোপনের সাথে সাথে এর নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখছি। নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ এবং নিয়মিত বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করার ব্যাপারে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।













