
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:
যশোর বাঘারপাড়া উপজেলায় ঘাস কাটার মেশিনে গবাদি পশুর জন্য ঘাস কাটার সময় মেশিনে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে যয়। ঐ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই’সহদরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে তৌহিদুর রহমান(৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন(৪০)।
মৃতের চাচা রেজাউল ইসলাম সুইট সাংবাদিকদের জানান, বুধবার বিকালে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিল। এ সময় মেশিনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঐ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে আনলে ডা. শুভাশিষ রায় সহদরকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
কর্মরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার অনেক আগে দুই’সহদরের মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক মৃত্যু-মেনে নিতে পারছে না মৃতের পরিবারের সদস্যরা,,পুরো পরিবার এখন পাগল প্রায়,,, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।












