নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

0
73

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর সাইফুল ইসলাম রাব্বানী (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। নিহত রাব্বানী চট্টগ্রামের সন্দীপ উপজেলার সন্তুুশপুর এলাকার আঃ মান্নানের ছেলে। সে গত মংগলবার রাত থেকে  নিখোঁজ হয়।  গত ৩ বছর যাবত স্ত্রী ও দুই পুত্র সন্তানদের নিয়ে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতনের বাড়ির ভাড়াটিয়া ছিলো।

নিহতের স্ত্রী আখীনূর আক্তার জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়। যাওয়ার সময় তার স্বামী তাকে বলে যায়, কোন সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে মোবাইলে ফোন করবে। তারপর থেকেই সে নিখোঁজ ছিলো। তবে তার স্বামী রাব্বানী পিয়ালসহ কয়েকজনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিলো।

 

সোনারগাঁও থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here