লোহাগড়ায় এক সন্তানের জননী উধাও।

0
70

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্ৰামের বাবলু মোল্লার ছেলে তুহিন মোল্লার স্ত্রী গত ৪ আগষ্ঠ ২০২২ইং তারিখ সকাল ৯,৩০ মিনিটের সময় কোলা গ্ৰামের তুহিন মোল্লার বাড়ি থেকে ডাক্তার দেখাতে লোহাগড়া এসে লাপাত্তা হয়ে যায়।

তুহিন মোল্লার স্ত্রী মাবিয়া একটি নাবালিকা সন্তান রেখে উধাও হয়ে যায়। এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তুহিন মোল্লার শশুর বাদী হয়ে গত ৩০ জুলাই ২০২২ তারিখ লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বাবলু মোল্লা অভিযোগ করে বলেন আমার মেয়ে ৪/৫ দিন হলো হারিয়ে গিয়েছে থানায় সাধারণ ডায়েরি করেছি কিন্তু এ পর্যন্ত আমার মেয়ের কোন প্রকার খোঁজ খবর পেলাম না। দুধের বাচ্চা টা তার মায়ের জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছে। আমরা আমার মেয়ে কে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাওয়া যায় নাই।

মহল্লা বাসীরা বলেন, তুহিন মোল্লার স্ত্রী নিশ্চয়ই কোন ছেলের সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে দুজন দুজনার হাত ধরে প্রেমের সাগর পাড়ি জমাতে অজানার উদ্দেশ্যে দীর্ঘ পথ যাত্রায় সুখের নীড় গড়ার স্বপ্নের ঠিকানায়। মাবিয়ার বাবা কান্না বিজড়িত কন্ঠে বলেন, তাহলে কি আমার মেয়ে কে ওরা মেরে ফেলে দিয়ে লাশ কে গুম করেছে?

এ ব্যাপারে উক্ত দায়ের করা সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মামুন এর সাথে কথা হলে তিনি বলেন আমরা জোর চেষ্টা চালাচ্ছি তাকে খুঁজে বের করার।


লোহাগড়ায় এক সন্তানের জননী উধাও।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here